প্রাইভেসি পলিসি
আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই পেজে পরিষ্কারভাবে বলা আছে আমরা কী তথ্য নিই, কেন নিই এবং কীভাবে রাখি।
আমরা যে তথ্য নিই
- অর্ডারের জন্য: নাম, মোবাইল নম্বর, ঠিকানা ও জেলা
- স্বয়ংক্রিয়ভাবে: IP ঠিকানা, ব্রাউজারের তথ্য ও কোন পেজ দেখেছেন
কেন নিই
- অর্ডার প্রক্রিয়াকরণ ও ডেলিভারি করতে
- অর্ডার নিশ্চিত করতে আপনাকে ফোন বা SMS করতে
- ভুয়া অর্ডার ঠেকাতে
- ওয়েবসাইটের মান উন্নত করতে
আমরা যা করি না
আপনার নাম, ফোন নম্বর বা ঠিকানা কখনো বিক্রি বা ভাড়া দিই না। শুধু ডেলিভারি কোম্পানির সাথে ততটুকুই শেয়ার করা হয় যতটুকু পণ্য পৌঁছাতে দরকার।
কুকি ও ট্র্যাকিং
আমরা Facebook Pixel ও Google Analytics ব্যবহার করি — কোন বিজ্ঞাপন থেকে কতজন এসেছেন তা বোঝার জন্য। ব্রাউজারের সেটিং থেকে কুকি বন্ধ করতে পারেন, তবে তখন কিছু সুবিধা ঠিকমতো কাজ নাও করতে পারে।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে বা মুছে ফেলতে চাইলে authenticponno@gmail.com-এ জানান।